ভিডিও কলে পাত্রী দেখার বিধান
প্রশ্নঃ ২১৯৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিডিও কলে হোয়াটস অ্যাপে বা ইমো তে পাএী দেখা কি জায়েজ হবে
মুহতারাম। অনেক সময় দুরত্বের কারনে ভিডিওতে পাএী দেখতে চান সেক্ষেত্রে তো স্ক্রিনশট নেয়ার সুযোগ থাকে যা ছবি বিনিময় করার মতো বিষয়। শরীয়াতে এমন কোন বিধান আছে কি
দয়া করে বলবেন বিষয় গুলো।
২০ আগস্ট, ২০২৪
ঢাকা
৩৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এভাবে পাত্রী দেখা জায়েজ হবে না। কেননা এর কারণে পরনারীর ছবি সংগ্রহ এবং সেটা বিবাহ প্রত্যাশী ছাড়া আরও বহু লোকের কাছে ছড়িয়ে যেতে পারে।
বিবাহের ক্ষেত্রে মূলনীতি হলো প্রথমে উভয় পরিবার এবং বরকনে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিবে। এই তথ্য আদানপ্রদানের মাধ্যমে যদি তারা ইতিবাচক হয় তাহলেই কেবল পাত্রী দেখার অবকাশ আছে।
পাত্রীকে এক নজর দেখে নেওয়া সুন্নত। সব কিছুর আগেই পাত্রী দেখার বিষয়টি যেভাবে আমাদের সমাজে প্রচলিত তা নিতান্তই গর্হিত।
পাত্রী দেখার মাসআলা হল, পাত্রীকে বিবাহের জন্য পরিপূর্ণ পছন্দ হলে বিবাহের পূর্বে শুধুমাত্র ছেলে পাত্রীর চেহারা ও দু'হাতের কব্জি পর্যন্ত এক দৃষ্টি দেখে নিতে পারবে।
আর দূরত্বের কারণে যদি ছেলে নিজে পাত্রী দেখতে না পারে তাহলে তার মাহরাম কোনো নারীর মাধ্যমে দেখে নিতে পারে।
উল্লেখ্য, বিবাহ জীবনের একটি গুরুত্বপূর্ণ বরং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তাই এতে দূরত্বের অজুহাত বেমানান।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন