জিপিএফ স্টেটমেন্টের profit কি সুদ?
প্রশ্নঃ ২৩৯৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সরকারি চাকুরি করি। আমি ৫% জিপিএফ কাটাতাম কারণ তখন জানতাম প্রতিষ্ঠান সুদ দিচ্ছে এবং জিপিএফ স্টেটমেন্ট এ interest লেখা থাকত।কিন্তু বিগত ১.৫ বছর বোর্ড ঘোষণা করে বলছে যে না এটা সুদ না এটা profit কারণ যে টাকা আমরা কর্মচারী থেকে জমা নেয় এটা বিভিন্ন খাতে বিনিয়োগ হয়ে থাকে। এই জন্য এখন জিপিএফ স্টেটমেন্ট এ profit লেখা থাকে। এজন্য আমি ২৫% কাটাচ্ছি। এখন এটা জায়েজ হবে কি এক্সট্রা টাকা কাটানো?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৬৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জিপিএফ একাউন্টটি ইতিপূর্বে সুদবিহীন অবস্থায় বেশী টাকা জমাতাম। এখন ৫% সুদসহ রাখা শুরু করতে চাই যা জায়েজ বলে জানতে পারি। আমার প্রশ্ন হলো এখন আমার ইতিপূর্বে জমাকৃত সুদবিহীন টাকা রাখা জায়েজ হবে কিনা বা আলাদা করতে হবে কিনা যেহেতু এটা অনেক জটিল প্রক্রিয়া।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সরকারি জিপিএফ তহবিলে যত অংশ বাধ্যতামূলক ভাবে কেটে নেয়া হচ্ছে এবং এর উপর যে লভ্যাংশ দিয়ে থাকে, নামে তা সুদ হলেও এটি সুদ নয়। এটি হালাল।
আর আপনি সেচ্ছায় যে অংশ কর্তন করাচ্ছেন তার উপর প্রদত্ত লভ্যাংশ সুদ। এটি হালাল নয়।
উদাহরণস্বরূপ, সরকার বাধ্যতামূলকভাবে আপনার বেতন থেকে 5% কেটে রাখে। এর মোকাবেলায় আপনাকে যে লভ্যাংশ দিবে সেটি আপনার জন্য হালাল।
আপনি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বেতনের 20% কর্তন করান। তবে 15% এর মোকাবেলায় প্রদত্ত লভ্যাংশ সুদ হিসেবে সাব্যস্ত হবে। এটি আপনার জন্য হালাল হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন