জন্ম সনদে বয়স কমিয়ে দেয়া কি জায়েয?
প্রশ্নঃ ৩৩৯১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটা হচ্ছে এই যে , বয়স কম করে দেওয়া কি শিরক? আমার বয়স কম করে দেওয়া হয়েছে আমার জন্ম নিবন্ধে তাহলে আমি কি করবো? কোরআন ও হাদিসের দলিল সহকারে দিবেন plz
২৯ মে, ২০২৩
খগা খড়িবাড়ী
৫২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জন্ম সনদে বয়স কম দেখানো শিরক নয়; তবে নিঃসন্দেহে এটি মিথ্যা ও প্রতারণা হবে। আর মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে যে কোনো ধরণের সুবিধা নেয়ার পথ ও পদ্ধতি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আল্লাহ তাআলা বলেন,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো। (সূরা হজ ৩০)
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا
যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম ১০২)
অপর হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন,
يُطبَعُ المؤمِنُ على كلِّ شيءٍ إلا الخيانَةَ والكذِبَ
মুমিনের মধ্যে আর যা-ই থাকুক খেয়ানত ও মিথ্যা থাকতে পারে না। (মুসনাদে আহমদ ২২১৭০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন