প্রশ্নঃ ১২১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ছেলে গত মাসে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সুস্থতার কোনো লক্ষণ না দেখে তার মা মানত করে যে, ছেলে সুস্থ হলে আগামী মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার রোযা রাখবে। পাঁচ-ছয়দিন পর আল্লাহ তাআলা ছেলেকে সুস্থ করে দেন। তার মা বৃহস্পতি ও শুক্রবারে রোযা রাখার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ঘটনাক্রমে বুধবার থেকে তার মাসিক শুরু হয়ে যায়। এখন ঐ রোযা কি আদায় করা লাগবে? যদি আদায় করতে হয় তাহলে কি পবিত্র হওয়ার পর বৃহস্পতি-শুক্রবারেই রাখতে হবে নাকি যে কোনোদিন রাখলেই চলবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পবিত্র হওয়ার পর মানতের ঐ রোযা তাকে রাখতে হবে। অবশ্য পবিত্রতার পর যে কোনোদিন রোযাদুটি রাখতে পারবে। পরবর্তী বৃহস্পতি-শুক্রবার দিন রাখা আবশ্যক নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান