গান বাজনার অনুষ্ঠানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার
প্রশ্নঃ ১৭৩১১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গান বাজনা বাজাচ্ছে এতে আমাদের ঘুম নষ্ট হচ্ছে এখন আমরা কি করতে পারি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ»
অর্থ: “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।” সহিহ বুখারি ও সহিহ মুসলিম
অতএব, বিয়ের আনন্দে এমন উচ্চ শব্দে গান-বাজনা করা, যার কারণে প্রতিবেশীদের ঘুম, ইবাদত ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তা প্রতিবেশীর অধিকারের পরিপন্থী এবং গুনাহের কারণ।
এ অন্যায় দূর করতে সম্মিলিতভাবে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা প্রয়োজন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ».
“তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয় আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়, আর এটি হলো দুর্বল ঈমানের পরিচয়।” সহীহ মুসলিম, হাদীস নং ৪৯
আর যদি সুন্দরভাবে বলার পরও তারা শব্দ কমাতে রাজি না হন, তাহলে বাড়ির মালিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় মুরব্বি বা কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। প্রয়োজনে স্থানীয় আইন ও কর্তৃপক্ষের সহায়তা নেওয়া যেতে পারে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন