নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয়
প্রশ্নঃ ১৪৩১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে মনযোগ বিছিন্ন হয়ে গেলে কয় রাকাত পড়ছি ভুলে গেলে তখন কি করব,এবং সাহু সিজদা দিলে হবে কি না?
১৬ অক্টোবর, ২০২৪
Maiz
১৯০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. দুই রাকাতবিশিষ্ট নামাজে দুই নাকি তিন রাকাত মনে হলে দুই রাকাত ধরে নিতে হবে। আর এ সংশয়ের কারণে সাহু সেজদা দিতে হবে।
২. চার রাকাতবিশিষ্ট নামাজে তিন নাকি চার মনে হলে, তিন রাকাত হিসাব করতে হবে। শেষে সাহু সেজদা করতে হবে।
৩. নামাজে প্রবল সন্দেহ হলে যেই রাকাতের প্রতি প্রবল ধারণা হবে সেটি আমলে নিতে হবে।
৪. কোনটিই প্রবল মনে না হলে, যেটি কম রাকাত সেটি ধর্তব্য হবে। তবে শেষে সাহু সেজদা দিতে হবে।
৫. নামাজ শেষে রাকাত নিয়ে সন্দেহ হলে পুনরায় আদায় করতে হবে।
যে ব্যক্তির প্রায় সময়ই সন্দেহ হয় এবং সন্দেহ তার অভ্যাসে পরিণত হয়, তবে যেদিকে তার মন বেশি যায়, সেটার ওপর আমল করবে।
যদি সব বিষয়ে ধারণা সমান হয়, তবে কমটির ওপর আমল করবে এবং প্রতি রাকাতকে নামাজের শেষ মনে করে বসবে এবং শেষে সেজদায়ে সাহু করতে হবে। (মুসলিম, হাদিস: ৮৮৮)
এ প্রসঙ্গে এক হাদিসে ইরশাদ হয়েছে- হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয়, ফলে সে জানে না যে এক রাকাত পড়ল নাকি দুই রাকাত। তাহলে সে যেন এক রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে।
আর যদি দুই রাকাত পড়ল না তিন রাকাত, তা না জানে তাহলে যেন দুই রাকাত ধরে নামাজ পড়ে এবং (এসব ক্ষেত্রে) সালাম ফেরানোর পূর্বে দুটি সেজদা আদায় করে (অর্থাৎ সাহু সিজদা করে)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন