সুদের টাকা দিয়ে মাদ্রাসার কার্পেট ক্রয়ের বিধান
প্রশ্নঃ ১৭২৬৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনে শীত আসছে। ব্যাংক প্রদত্ত সুদ দিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য কার্পেট বা এ জাতীয় সামগ্রীর পিছনে সওয়াবের নিয়ত ব্যতীত খরচ করা যাবে? মাদ্রাসার আর্থিক অবস্থা ভালো নয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা অপবিত্র সম্পদ। এ ধরনের সম্পদের বিধান হলো, এথেকে দূরে থাকবে। কিন্তু এর পরও যদি কোনোভাবে অ্যাকাউন্টে কোনো সুদ চলে আসে, তবে সে ক্ষেত্রে অবশ্যই সেই টাকা সুদদাতাকে ফেরত দিতে হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট সুদদাতা বের করা অসম্ভব, তাই সওয়াবের নিয়ত না করে কোনো জাকাত খাওয়ার উপযুক্ত গরিব-মিসকিনকে তা দান করে দিতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায়, মাদ্রাসার আর্থিক অবস্থা ভালো না হওয়া এবং শীতকালে ছাত্রদের জন্য কার্পেট বা এজাতীয় সামগ্রীর প্রয়োজন থাকা সত্ত্বেও ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা দিয়ে মাদ্রাসার সাধারণ ব্যবহারের জন্য কার্পেট কেনা বা এ ধরনের সামগ্রীতে ব্যয় করা জায়েজ হবে না যদিও সওয়াবের নিয়ত না থাকে।
তবে গরিব-মিসকিনদের সওয়াবের নিয়ত ছাড়া এ টাকা দেওয়া যাবে। গরিব বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি সাহেবে নিসাব নন এবং যাকাত গ্রহণের উপযুক্ত। সুতরাং মাদ্রাসার কোনো দরিদ্র ও যাকাত গ্রহণের উপযুক্ত ছাত্রকে সওয়াবের নিয়ত ছাড়া ব্যক্তিগত মালিকানায় এ টাকা দিয়ে দিলে তা জায়েজ হবে। তবে তা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাজে খরচের জন্য দেওয়া যাবে না।
الأدلة الشرعية
(فتاوی شامی: كتاب البيوع، باب البيع الفاسد، ج:5، ص:99، ط: سعید)
"والحاصل: أنه إن علم أرباب الأموال وجب رده عليهم، وإلا فإن علم عين الحرام لايحل له ويتصدق به بنية صاحبه".
(وفیہ ایضاً: کتاب الحظر والإباحة، باب الاستبراء وغیرہ ، فصل فی البیع ، ج9:ص:553، ط:سعید)
لو مات الرجل وكسبه من بيع الباذق أو الظلم أو أخذ الرشوة يتورع الورثة، ولا يأخذون منه شيئا وهو أولى بهم ويردونها على أربابها إن عرفوهم، وإلا تصدقوا بها لأن سبيل الكسب الخبيث التصدق إذا تعذر الرد على صاحبه۔
(معارف السنن: أبواب الطهارة، باب ما جاء: لاتقبل صلاة بغیر طهور، ج:1، ص:34، ط: المکتبة الأشرفیة)
"قال شیخنا: ویستفاد من کتب فقهائنا کالهدایة وغیرها: أن من ملك بملك خبیث، ولم یمكنه الرد إلى المالك، فسبیله التصدقُ علی الفقراء ... قال: و الظاهر أن المتصدق بمثله ینبغي أن ینوي به فراغ ذمته، ولایرجو به المثوبة."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন