নাবালেগ ব্যক্তি জুমার খুতবা পাঠ করলে জুমা আদায় হবে কি?
প্রশ্নঃ ৫৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক বুঝমান নাবালেগ ভাগিনা কিছু দিন আগে সৌদি আরব থেকে এসেছে। সে আরবীভাষী হওয়ার কারণে একদিন ইমাম সাহেব তাকে জুমার খুতবা দেওয়ার কথা বলেন। সে রাজি হয়ে যায়। তাই এদিন সে খুতবা দেয়। আর ইমাম সাহেব নামায পড়ান। জানার বিষয় হল, বুঝমান এ নাবালেগের খুতবা পাঠ জায়েয হয়েছে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেলেটি নাবালেগ হলেও যেহেতু সে বুঝমান তাই উক্ত খুতবা আদায় হয়েছে। তবে জুমার খুতবা এবং নামায পড়ানো একই ব্যক্তি দ্বারা হওয়া উত্তম।
উল্লেখ্য, জুমার খুতবা গুরুত্বপূর্ণ একটি আমল। তা বালেগ ও যোগ্য ব্যক্তিদের দ্বারাই হওয়া উচিত।
আরো উল্লেখ্য, বুঝমান নাবালেগের খুতবা সহীহ হয়ে গেলেও তার ইমামতি কোনোক্রমেই সহীহ নয়। ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকা আবশ্যক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান