জিকির ও দুরুদ : কোনটির ফজিলত বেশী?
প্রশ্নঃ ৮৯৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম বিভিন্ন জিকির-আজকার যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি এগুলির ফজিলত বেশি নাকি দুরুদ শরীফের ফজিলত বেশি। আমি ব্যক্তিগতভাবে জিকিরগুলি করার চেয়ে দুরুদ শরীফ বেশি পড়তে পছন্দ করি। আমি কি করব দয়া করে পরামর্শ দিবেন।
আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুরুদ শরীফ অর্থগত এবং কুরআন হাদিস এর দলিলগতভাবে শুদ্ধ কিনা?
৩ জুন, ২০২৪
ঢাকা
২৫২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জিকিরের অনেক ফজিলত রয়েছে। তদ্রুপ দুরুদ শরীফের বহু ফজিলত রয়েছে।
কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বেশি বেশি জিকির করার নির্দেশ দেয়া হয়েছে।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوا اللّٰہَ ذِکۡرًا کَثِیۡرًا ۙ
মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ (যিকির) কর।
—আল আহ্যাব - ৪১
সূরা আহযাবে আল্লাহ তায়ালা নবীর উপর দরুদ পড়তে সালাম প্রেরণ করতে নির্দেশ দিয়েছেন।
اِنَّ اللّٰہَ وَمَلٰٓئِکَتَہٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡہِ وَسَلِّمُوۡا تَسۡلِیۡمًا
আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর।
—আল আহ্যাব - ৫৬
দুইটিই আল্লাহ তায়ালার হুকুম। একটা সঙ্গে আরেকটাকে সাংঘর্ষিক ভাবে দাঁড় করানো উচিত নয়।
এমন করলেই বেশি ভালো হয় যে, জিকিরের জন্য আলাদা সময় নির্ধারণ করুন। দুরুদ শরীফ এর জন্য আলাদা সময় নির্ধারণ করুন।
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম উচ্চারণ করলে সংক্ষিপ্ত দুরূদ এভাবে পড়তেন, "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।" এই দুরুদের পক্ষে ভিন্ন কোনো দলিল-প্রমাণ নিষ্প্রয়োজন। প্রতিটি হাদীস শরীফে সাহাবায়ে কেরাম নবীজির নাম উচ্চারণ করে এই দুরূদ পড়েছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন