প্রশ্নঃ ১৩৭৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
অ্যাপসের মাসালা অংশে একটা প্রশ্নোত্তরে দেখলাম, অন্যের ওয়াইফাই না জানিয়ে ব্যবহার করলে তা চুরির অন্তর্ভুক্ত হবে। অন্যের দা, কোদাল, এসব ছোটখাটো জিনিস অনেক সময় হাতের কাছে পেলে না জানিয়ে ব্যবহার করে ফেলি, অনেকটা ওয়াইফাই এর মতই; আমরা মনে করি যে, এতে তো মালিকের কোন ক্ষতি হচ্ছে না। আমার প্রশ্ন হল, এটাও কি চুরির অন্তর্ভুক্ত হবে ? আবার রাস্তাঘাটে অনেক সময় গাছের ডাল ভেঙে ফেলি কিংবা গরুকে তাড়া করার জন্য অথবা অন্য কোন কাজে অন্যের গাছের ডাল, পাতা, না জানিয়ে ব্যবহার করি। আমরা যখন মাঠে গরু চরাই, অন্যের জমির ঘাস খাওয়াই। এসবই কি চুরি অন্তর্ভুক্ত হবে ?
১৪ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজার
১২ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শেষোক্ত বিষয়টি ব্যতীত অর্থাৎ অন্যের জমির ঘাস ব্যতীত উপরোক্ত সবগুলো বিষয়ই অন্যের অনুমতি ব্যতীত ব্যবহার করা বা নিয়ে নেওয়া চুরির অন্তর্ভুক্ত হবে। তবে অন্যের জমির ঘাসের ক্ষেত্রে উক্ত জমির মালিক যদি এই ঘাস সংরক্ষণ করে থাকে বা ঘাসের পিছনে শ্রম দিয়ে থাকে তাহলে অন্য কারো জন্য এই ঘাস ব্যবহার করা বা উক্ত জমিতে পশু চড়ানো জায়েজ হবে না। আর যদি জমিতে ঘাস এমনিতেই উঠে থাকে এবং জমির মালিক এই ঘাস কে সংরক্ষন না করে থাকে এবং তার পক্ষ থেকে কোনো দাবিও না থেকে থাকে তাহলে তা সবার জন্য উন্মুক্ত, এমন জমিতে পশু চরানোর কারণে তা চুরির অন্তর্ভুক্ত হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন